• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে: এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১০
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১০

 

জনতার আওয়াজ ডেস্ক

লন্ডন ক্লিনিক চিকিৎসকদের হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এবং কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়াও তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদগ্রীব।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন জানান, বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, এবং এসব পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে।
তিনি আরও জানান, খালেদা জিয়ার কিডনির যে সমস্যা ছিল, তা অনেকটা উন্নতি হয়েছে এবং অন্যান্য জটিলতাও কমছে। তবে, তার স্বাস্থ্যঝুঁকি থাকায় লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম