বিনোদন ডেস্ক
সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। তাকে নিয়ে যেমন দর্শক মনে রয়েছে নানা আগ্রহ, তেমনি প্রশ্ন রয়েছে কবে বিয়ে করছেন অভিনেত্রী। সম্প্রতি বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না। চান বহুদূর যেতে।
বিয়ে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘বিয়ে মানেই তো সবশেষ, এখনও সেটেল হইনি, বহুদূর যেতে চাই, মাঝপথে আটকে যেতে চাই না, মাঝপথে আটকানোর জন্য পূজা চেরি আসেনি।’
সাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক ও জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি। রায়হান রাফির ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’তে তার চরিত্র উপভোগ্য ও ব্যাতিক্রমি ছিল- এ ধরনের চরিত্র পেলে আরো ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরি।
জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।
শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিলো না উল্লেখ করে পূজা চেরি বলেন, এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে, ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।
ঢালিউডের এ গ্লামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ভাত দে কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার বারফির মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।












