• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মডেল বা অভিনেত্রী না, বড় পরিসরে কাজ করতে চাই: রিফা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫২
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫২

মডেল বা অভিনেত্রী না, বড় পরিসরে কাজ করতে চাই: রিফা

বিনোদন ডেস্ক

অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫’ এর প্রথম আসর। ‘যখন বুদ্ধিমত্তাই আসল সৌন্দর্য’ এই শিরোনামের একটি ভিন্নধর্মী বিউটি পেজেন্টের আয়োজন করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি আয়োজন করেন মিস বাংলাদেশ-ইন ট্রেনিং (এমবিএইটি) যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি নন প্রফিট সংস্থা এতই।

পেজেন্টের ধাঁচে অনুষ্ঠানটি আয়োজিত হলেও এই অনুষ্ঠানটি ছিল মূলত তিন মাস ব্যাপী একটি লিডারশিপ প্রোগ্রামের সমাপনী। এতে বিজয়ী হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) পুরকৌশল বিভাগের প্রকৌশলী রিফা তামান্না। প্রথম রানারআপ হন মডেল ও ম্যাথমেটিক্স গ্রাজুয়েট আফসানা আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ফ্যাশন ডিজাইনার ইসরাত শারমিন খান।

সেরা বক্তার টাইটেল পান কবিতা আক্তার বীথি, সেরা ক্যাটওয়াক টাইটেল পান ইসরাত শারমিন খান এবং সবচাইতে পরিশ্রমী শিক্ষার্থীর খেতাবটি পান অনুষ্কা আহাম্মেদ নামক তিনজন শিক্ষার্থী।

এমবিআইটি ফাউন্ডার, ফিলান্থ্রোপিস্ট এবং যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ড. নিলুফার ইসলাম বলেন, বিষয়টি অনেক দুঃখজনক যখন দেখি আমাদের দেশ থেকে একজন ক্রিকেটার/ ফুটবলার দেশকে রিপ্রেজেন্ট করলে তাকে আমরা কত সম্মান দেই। তার প্রশিক্ষণের জন্য নিয়ে আসি বিদেশি প্রশিক্ষক। অথচ পেজেন্টের মাধ্যমে কোনো মেয়ে দেশকে রিপ্রেজেন্ট করলে আমরা প্রশিক্ষণ তো দূরের কথা দেই না যোগ্য সম্মানটা পর্যন্ত। এর আলোকেই মেয়েদের লিডারশিপ স্কিল তৈরি করতে ও তাদের সামনে সমাজসেবামূলক কাজে উদ্ভুদ্ধ করার জন্যই ছিল এই আয়োজন।

বিজয়ী রিফা বলেন, ‘আমি কখনো মডেল বা অভিনেত্রী হবো এই চিন্তায় আসিনি এই ট্রেনিংয়ে। আমি মূলত এই আয়োজনে এসেছি লিডারশিপ স্কিল, কীভাবে নিজের সমাজসেবামূলক কাজ নিয়ে আগানো যায়, পাবলিক স্পিকিং স্কিল শিখতে, সাথে ৩ মাসে এই আয়োজনে ডায়েটিশিয়ান বেনজির শামস ম্যামের গাইডেন্স এ কমিয়ে ফেলি ৭ পাউন্ড মতো ওজন। আমি সামনে দেশে বন্যা নিরসনে বড় পরিসরে কাজ করতে চাই। আর সামনে চাই নিজেকে নিজের বেস্ট ভার্সনে নিয়ে দেশকে সর্বোচ্চ সম্মানে রিপ্রেজেন্ট করতে।

অনুষ্ঠানটির প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিলেন রেজুভা ওয়েলনেস, অন্যান্য স্পন্সর ছিলেন ফ্লোরামম, আনজারা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল শোবিজ বাংলা। মোহাম্মদ জুনাত হোসাইন মৃধার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। ইভেন্ট ডিরেক্টর হিসেবে তিনি ছিলেন প্রধান পরিকল্পনাকারী ও পরিচালক। তার সাথে ছিলেন একঝাঁক তরুণ ও উদ্যমী সহযোগী। সৌরভ চন্দ্র শীল, সেহেমী সুলতানা, সানজিদা জামান উর্মি, পাপিয়া অলিন, সাগর আহমেদ আরিফ, নাজাহ হাকিম, রিফাত কবির সহ আরও অনেকেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com