• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভারতের কাছে পানি ভিক্ষা নয়, ন্যায্য হিস্যা চাই : গয়েশ্বর

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৪
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৪

ভারতের কাছে পানি ভিক্ষা নয়, ন্যায্য হিস্যা চাই : গয়েশ্বর

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের কাছে আমরা পানি ভিক্ষা চাই না, আমরা পানির ন্যায্য হিস্যা চাই। তিস্তার পানির আমাদের ন্যায্য অধিকার। ভারত আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। আমাদের পানির অধিকার এবার আদায় করে নিতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কারের জারি গান মানুষ আর শুনে না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐকমত্যভাবে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগণের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে। এছাড়া সংস্কারের কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারে। ১/১১তেও সংস্কার আলোচনা ছিল করতে পারেনি। কারণ সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।

জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের শেষ দিনের অবস্থান কর্মসূচির জনসমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com