• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে নিতে অর্থায়ন রয়েছে: ট্রাম্প

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:৪১
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:৪১

 

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সংঘাত মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

অন্যদিকে, শর্ত যাই হোক, ৫৫ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ জানুয়ারি পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়ায় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সতর্ক করেন তিনি।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের চেষ্টা করলে আমেরিকার সম্ভাব্য বিজয় পরাজয়ে পরিণত হতে পারে।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এমন পদক্ষেপে ইরানের প্রতিরোধ আরও জোরদার হওয়া এবং মার্কিন কর্মকর্তাদের ওপর পাল্টা হামলার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন সমালোচকরা।

ভবিষ্যতে ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসির প্রধান মেজর জেনারেল আহমাদ ভাহিদি।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমা নেই। এ সময় প্রতিবেশি দেশগুলোকে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

এদিকে, হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, অনুমোদনহীন পথে গোপনে চলাচলের সময় জাহাজ ২টি দুর্ঘটনার শিকার হয়।

এদিকে, আমেরিকা ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন ৫৫ শতাংশ মার্কিন নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে অংশ নেওয়া অনেকেই যুদ্ধ বন্ধ করতে অনুকূল নয়, এমন শর্ত মেনে নিতেও রাজি। এছাড়া যুদ্ধের সামরিক ব্যয় বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম