• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

যুদ্ধের প্রভাবে খাদ্য ও ত্রাণ কার্যক্রমের ব্যয় বাড়ছে: ডব্লিউএফপি

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:৪৩
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:৪৩

 

যুদ্ধের প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ ৩টি নৌপথে ব্যাহত হচ্ছে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ। এতে বাড়ছে খাদ্য ও ত্রাণ কার্যক্রমের ব্যয়। পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।

এতে ৭৩ লাখ মানুষের খাদ্য সহায়তা ঝুঁকিতে পড়তে পারে।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব তথ্য তুলে ধরেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ।
ডব্লিউএফপির নির্বাহী পরিচালক বলেন, ‘হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগর, এ তিন গুরুত্বপূর্ণ নৌপথে সংঘাতের কারণে খাদ্য রপ্তানি ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে। একইসঙ্গে এল নিনোর প্রভাবে খাদ্য উৎপাদন কমে আসায় বাড়ছে দাম। এখনই বিশ্বে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে।’

সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কিছু এলাকায় এরই মধ্যে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে বলেও জানিয়েছেন লুক লিন্ডবার্গ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম