• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব : প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪০
আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
এখন থেকেই নির্বাচনের কর্মকাণ্ডে জেলা প্রশাসকদের জড়িত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা, আপনাদের কোন চাপের মধ্যে থাকতে হবে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনের দিন থেকে নয় এখন থেকে নির্বাচনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে সেখানেই বক্তব্যে একটা অংশ যেন নির্বাচন প্রসঙ্গে থাকে। অ্যাওয়ারনেস যেন থাকে, কারণ মানুষ তো নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের ভোটের অধিকার সম্পর্কে যখন জনসচেতনতামূলক বক্তব্য রাখবেন, তখন এর একটা প্রভাব পড়বে।

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, আমরা যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছি, আপনারাও আমাদের সহযোদ্ধা। এটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। এখানে আপনারা সহযোদ্ধা হিসেবে থাকবেন এবং এখন থেকে কাজ শুরু করে দেন। উনারা কথা দিয়েছেন সেভাবে কাজ করবেন।

সিইসি বলেন, আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসেছে আপনাদের ওপরে, আমি উনাদের নিশ্চিত করেছি, ওপর থেকে অবৈধ কোনো চাপ দেব না। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। অন্যায় কোনো চাপ আপনাদের ওপর দেব না। ওপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করব আমরা, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আইন অনুযায়ী, আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন। অতীতে দেখেছি ক্ষমতাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি, সুতরাং আমরা চাই আইনের সঠিক প্রয়োগটা করুক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম