• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বুবলীকে নিজের লেখা বই উৎসর্গ করলেন শিমুল খান

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:০৯
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:০৯

 

বিনোদন ডেস্ক

অভিনেতা, লেখক, কবি শিমুল খান লিখেছেন তার দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া’। আর বইটি উৎসর্গ করেছেন সহকর্মী চিত্রনায়িকা শবনম বুবলীকে। বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়ে চমকিত হয়ে তা দেখলেন স্বয়ং নায়িকা বুবলী নিজেই। এমন এক চমৎকার ঘটনা ঘটে গেল ১৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে। মজার বিষয় হচ্ছে, নিজ হাতে বইটির মোড়ক উন্মোচন করার আগে নায়িকা বুবলী জানতেই পারেনি বইটি তাকেই উৎসর্গ করা হয়েছে।

বইটি খোলার পর তিনি হতচকিত হয়ে সাংবাদিকদের সামনে নিজের সরল মুগ্ধতা প্রকাশ করেন। নিজের সহকর্মী বুবলীকে বই উৎসর্গ করা প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজকসহ সবাই বরাবরই মুগ্ধ! তাই তার এই সুন্দর পথচলাকে আরো অনুপ্রাণিত করার জন্যই আমি আমার এই দ্বিতীয় বইটি শবনম বুবলীকে উৎসর্গ করে তাকে সারপ্রাইজ দেই।

উল্লেখ্য, ঢাকাই বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা শৈল্পিক প্রচ্ছদে সাজানো বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় একই পুস্তকে প্রকাশিত ২০০ টাকা মূল্যের মৌলিক উক্তিমূলক বই ‘চল্লিশ হাওয়া’ চলতি বই মেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলে অবস্থিত সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশক শিবু কুমার ওঝা কতৃক প্রকাশিত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম