• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনে গুলি, হাছান-নওফেলসহ ৫২ জনের নামে মামলা

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৪
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৪

96002 6

আন্দোলনে গুলি, হাছান-নওফেলসহ ৫২ জনের নামে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলি করার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ৫২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মো. এজাজ খান। মো. এজাজ খান বন্দর থানাধীন আনন্দবাজার জাফরখান পাড়া এলাকার জবু টেন্ডল বাড়ির বাসিন্দা।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বাদী অভিযোগ করেন, গেল বছরের ১৮ জুলাই বিকেল চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে আসামি নওফেলসহ অন্যান্যরা অস্ত্রসজ্জিত হয়ে গুলি করে বাদীর ছেলে ইয়াস শরীফকে। এতে ইয়াস গুরুতর জখম হয়। বর্তমানে সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৫২ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী জুলাই আন্দোলনে তার ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছেন। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com