• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেকোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৯
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৯

960006 4

যেকোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের

জনতার আওয়াজ ডেস্ক
যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ। এ সময় তিনি জানান, ঢাকায় সফরকালে তিনি যে আতিথেয়তা পেয়েছেন তাতে মুগ্ধ তিনি।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

সকালে ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন তিনি।

বাংলাদেশে চারদিনের সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব আজ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।

এর মধ্যে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালেই তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com