• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৫:০১
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৫:০১

9600001 5

ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার (১৫ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তারা আলোচনায় বসেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান।

এছাড়া রাজনৈতিক দলের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত আছেন।

এর আগে সকালে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান।

পরে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে এক বৈঠকের শেষে তিনি ভবন পরিদর্শন করেন। গুতেরেস এবং শিল্প, গৃহায়ণ ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউজ ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com