• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি: নাহিদ ইসলাম

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৫:২৬
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৫:২৬

960002 12

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এনসিপি’র পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেখানে সংস্কার ও বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। সকল রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট ও ধারাবাহিকতা, সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।’

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এবং যে গণতন্ত্র একটা রিফর্ম (সংস্কার) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তাদের যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে কাজ করছেন, সেটার সারসংক্ষেপ ও পরিকল্পনা তারা তুলে ধরেছেন। একইসঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেছেন।’

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ বৈঠকে অংশ নেয়া রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।

চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন অ্যান্তনিও গুতেরাঁ। গতকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com