• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভোটার স্থানান্তরের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৩১
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৩১

ভোটার স্থানান্তরের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভোটার এলাকা পরিবর্তনের অনিষ্পন্ন আবেদনগুলো আগামী ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে নতুন কোনো আবেদন গ্রহণ না করতেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার তাদের এলাকা পরিবর্তন করেছেন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এর আগে, চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার সময়সীমা নির্ধারণ করেছিল কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনকারীদের মধ্যে জানুয়ারিতে ৪৯ জন, ফেব্রুয়ারিতে ৩৫ জন, মার্চে ৫ হাজার ৬১০ জন, এপ্রিলে ৬৯ হাজার ৯৯৮ জন, মে মাসে ৫১ হাজার ৫৫৭ জন এবং জুনে ৬৪ হাজার ৯১১ জন রয়েছেন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত স্থানান্তরের সংখ্যা আরও বেড়েছে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনের কার্যক্রম নির্বিঘ্ন করতে অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম