• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ফিল্মফেয়ার জয়ের ‘বিশেষ অনুভূতি’ জানালেন জয়া আহসান

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৪:২৪
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৪:২৪

 

বিনোদন ডেস্ক

ভারতের কলকাতায় ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই।

ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।

অ্যাওয়ার্ড হাতে একগুচ্ছ ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে ‘বিশেষ অনুভূতি’ দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

এদিন জয়া পরেছিলেন একটি অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এই গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।

জয়া আহসান এ পুরস্কার পাওয়ার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন সহকর্মীরা। অভিনেত্রী নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আপা, আপনাকে অভিনন্দন। আমরা আপনাকে ভালোবাসি। আপনি আমাদের গর্ব।’

অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনন্দন! এই বয়স পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা সন্দেহ।’

প্রসঙ্গত, বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম