• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ইশরাকের স্ট্যাটাস : আ’লীগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম জি এম কাদের

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৫:৫০
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৫:৫০

ইশরাকের স্ট্যাটাস : আ’লীগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম জি এম কাদের

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়নসহ সব কিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে।

তিনি আরও লিখেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি (হু মো এরশাদ/ জি এম কাদের)। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টি নামের লেজটির শাস্তি হওয়া উচিত। সেটা বুঝতে পেরেই কি জি এম কাদের এখন আওয়ামী লীগ দল বাঁচাতে নেমেছেন? এটি অব্যাহত রাখলে আপনাকেও প্রভুর বাড়িতে পাঠিয়ে দিবে জনগণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com