• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন : জয়শঙ্কর

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৩:৩২
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৩:৩২

 

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, জুলাই মাসে আন্দোলনের সময় ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন। শনিবার (২২ মার্চ) ভারতের সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে কংগ্রেসের মণীশ তেওয়ার, মুকুল ওয়াসনিক, শিবসেনার প্রিয়াঙ্কা চাতুর্বেদই, তামিলনাড়ুর ভাইকোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন, বৈঠকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র মারফত জানা যায়, বৈঠকে সংসদ সদস্যরা প্রশ্ন করেন- শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা বাঁধছিল, এটা কি ভারত সরকার জানত না? জবাবে এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন।

বাংলাদেশে ছাত্রদের নেপথ্যে কারা রয়েছেন এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি। তিনি চীনের দিকে ইশারা করেন। তার উত্তরে সংসদ সদস্যরা সন্তুষ্ট হননি।

এরপর প্রশ্ন ওঠে সীমান্ত নিরাপত্তা নিয়ে।

মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। বারবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে। আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম