• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি: পরিবহণ উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৩:৫৭
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৩:৫৭

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি: পরিবহণ উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (৩০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, অতীতে কখনও এত সহজে ঈদযাত্রা হয়নি। এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে। আমরা বলেছি যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারব না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন এসময় বলেন, আমরা কাজ করছি দেশর স্বার্থে এবং সরকার একযোগে কাজ করছে। বিআরটিএ, সড়ক, মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করেছি যাতে মানুষজন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। বিআরটিএর পক্ষ থেকে প্রত্যেকটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট কাজ করছে। আমাদের ভিজিলেন্স টিম আছে। যেকোনো জায়গায় অতিরিক্ত ভাড়ার খবর আমরা পাচ্ছি সেখানে পানিশমেন্ট হচ্ছে সবার। এমন কোথাও হয়নি যে পানিশমেন্ট হয়নি।

পরিবহণ উপদেষ্টা গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com