• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দিনাজপুরে লক্ষাধিক মুসল্লীর অংশগ্রণে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:১০
আপডেট: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:১০

দিনাজপুরে লক্ষাধিক মুসল্লীর অংশগ্রণে ঈদের জামাত অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র-ঈদুল ফিতর। দেশে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে। সকাল ৯টায় প্রায় লাখো মুসল্লির অংশগ্রহণে সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক এই ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের কয়েকটি জেলার মুসল্লিরা আসেন। জামাতে ইমামতি করেন মোহাম্মদ মাহফুজুর রহমান।

বৃহৎ এ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও তৎপর ছিলেন।

নামাজে অংশ নেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর পৌর প্রশাসক বিয়াজুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ।

জেলার নীলফামারী থেকে ঈদ জামায়াতে আসা মুসল্লি তামিরুল হক বলেন, একসঙ্গে এত বেশি মুসল্লির সঙ্গে নামাজ আদায় করে নিজেকে গর্বিত মনে করছি।

ঠাকুরগাঁও জেলা থেকে ঈদ জামায়াতে আসা মুসল্লি ডা. জাকির হোসেন বলেন, দীর্ঘদিনের ইচ্ছে আজ আল্লাহর রহমতে পুরন হলো। একসঙ্গে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের রোজ ও নামাজগুলো কবুল করুন।

গোর-এ-শহীদ বড় ময়দানের ইমাম মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আল্লাহ তালার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লির সুন্দরভাবে নামাজ আদায় করতে পেরেছে। আমারা নামাজ শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করেছি আল্লাহ তাদের হেফাজত করবেন। ৭১ ও ২৪ সালের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com