• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএলডিপি’র স্বাধীনতা দিবস ও ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২ ৩:২১
আপডেট: রবিবার, ৬ মার্চ, ২০২২ ৩:২১

৯ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএলডিপি’র স্বাধীনতা দিবস ও ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

আগামী ৯ মার্চ ২০২২ বুধবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে বিএলডিপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে মহান স্বাধীনতা-ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী, বিএলডিপি’র চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হুসাইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

স্বাগত বক্তব্য রাখবেন বিএলডিপি’র মহাসচিব মো. মনিরুজ্জামান স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিব এবং দলীয় নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করবেন বিএলডিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কবির হোসেন।

আলোচনা সভায় বিএলডিপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান/মহাসচিবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com