• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগ নিষিদ্ধে একক সিদ্ধান্ত নয়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ১০:১৬
আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ১০:১৬

9666639

আ’লীগ নিষিদ্ধে একক সিদ্ধান্ত নয়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও জনগণের পরামর্শ ছাড়া অন্তবর্তীকালীন সরকার একক সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২ এপ্রিল) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ গ্রামে ইছাপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

নিজ বাড়িতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “অন্তবর্তীকালীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তবে কোনো দলকে নিষিদ্ধ করা বা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই এগোনো হবে।”

তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে বা এককভাবে নেওয়া হবে না। জনগণের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই অগ্রসর হওয়া হবে।”

শুভেচ্ছা বিনিময়ের পর মাহফুজ আলম তার পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে দুপুরের খাবার খান। এ সময় তিনি নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হন।

এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com