• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক শিক্ষার্থীদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১:২৯

965860

এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক শিক্ষার্থীদের

জনতার আওয়াজ ডেস্ক
পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা এক মাস পেছানোসহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

দুই দাবি নিয়ে এ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তাদের দুই দাবি হলো- পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত এই আন্দোলন চলার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আর অন্য জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা।

দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com