• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মান্নাত’ছেড়ে এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ২:৩১
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ২:৩১

 

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরি খান নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। আড়াই বছরের ব্যবধানে ফ্ল্যাটটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করেছেন তিনি।

ইন্ডিয়া টিভির সূত্রে জানা যায়, মুম্বাইয়ের পশ্চিম দাদরে অবস্থিত কোহিনূর আলটিসিমো ভবনে ছিল গৌরি খানের বিলাসবহুল ফ্ল্যাটটি। কিছুদিন আগে শাহরুখ খান তার পরিবার নিয়ে ‘মান্নাত’ ছেড়ে অন্য একটি ফ্ল্যাটে উঠেছেন। ‘মান্নাত’ সংস্কারের জন্য অন্যত্র বসবাস করছেন তারা। ‘মান্নাত’ ছাড়ার পরই ফ্ল্যাটটি বিক্রি করেন গৌরি। গত মার্চ মাসে রেজিস্ট্রি করে দেন গৌরি।

১৯৮৫ স্কয়ার ফুটের ফ্ল্যাটের কার্পেট এরিয়া ১৮০৩ স্কয়ার ফুট। ফ্ল্যাটটির দুটো পার্কিং স্পেস সুবিধাও রয়েছে। ২০২২ সালের আগস্ট ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিলেন গৌরি। আড়াই বছর পর ১১ কোটি ৬১ লাখ রুপিতে ফ্ল্যাটটি বিক্রি করলেন তিনি। তবে কী কারণে ফ্ল্যাট বেচে দিলেন তা জানা যায়নি।

প্রাসাদোপম ‘মান্নাত’ ছেড়ে শাহরুখ খান বান্দ্রার পালি হিলের অভিজাত অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে উঠেছেন। ডুপ্লেক্স এই অভিজাত অ্যাপার্টমেন্টে বসবাস করছেন— শাহরুখ খান, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর দুই ছেলে আরিয়ান ও আব্রাম।

অ্যাপার্টমেন্ট দুটো তিন বছরের জন্য ভগনানি পরিবারের কাছ থেকে ভাড়া নিয়েছেন শাহরুখ। ভাড়া বাবদ তাকে গুনতে হবে ৯ কোটি রুপি। যেখানে প্রতি মাসে পড়বে ২৪ লাখ টাকা করে। চলতি বছরের শেষের দিকে দুই বছরের জন্য ‘মান্নাত’-এর সংস্কারকাজ শুরু হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম