• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, ভবিষ্যতে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেব না

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক
ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়; অদূর ভবিষ্যতে নতুন করে কাউকে ফ্যাসিবাদ-জুলুমতন্ত্র কায়েম করতে দেবো না। বুধবার (২ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার ব্যানারে আয়োজিত শহিদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নিজেদের শহিদের উত্তরসূরি মনে করেন, তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করছি, শহিদদের রক্তের বদলা নেওয়ার জন্য, তাদের ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত ছাত্র শিবিরের ২৩৪ জন শহিদ হয়েছেন। এক হাজারেরও বেশি সদস্যকে গুম করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, আইন সম্পাদক আরমান হোসেন পাটওয়ারী, প্রাইভেট ইউনিভার্সিটির সভাপতি জাহিদুল ইসলাম, ডুয়েট সভাপতি ইব্রাহিম খলিল, লক্ষীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম