• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে : টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৩

98547896

এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে : টুকু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে। যে উদ্দেশে শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। কাজেই ভোটের অধিকারের প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি- যৌক্তিক সময়েই এই সরকার প্রদক্ষেপ নেবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সবার প্রত্যাশা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের দাবি কিন্তু বাংলাদেশের আপামোর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে।

তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দলের পক্ষ থেকে সবসময়ই দাবি জানিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোর্ড ম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে সহযাগিতা করে যাচ্ছি।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ, তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। সব রাজনৈতিক নেতারা এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব।

এসময় জেলা বিএনপির সহসভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ও সাবেক কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com