• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে মূল্যায়িত হবে ত্যাগী নেতাদের পরিবার: রহমাতুল্লাহ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৫

960005

বিএনপি ক্ষমতায় গেলে মূল্যায়িত হবে ত্যাগী নেতাদের পরিবার: রহমাতুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারকেও মুল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ত্যাগী বিএনপি নেতা মরহুম আব্দুর রশিদ মোল্লার পরিবারের খোঁজ খবর নিতে বাসবভনে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় শ্রদ্ধাভরে স্মরণ করে নাসের বলেন, রশিদ মোল্লা ছিলেন বিএনপি’র দু:সময়ের একজন সাহসী কর্মী। স্বৈরাচারী আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে লড়াকু একজন সম্মুখ যোদ্বা হিসেবে ইউনিয়ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া পরবর্তীতে ইউনিয়নের অসুস্থ্য আরও এক ত্যাগী বিএনপি নেতা নুরুজ্জামান মেম্বারের বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন আবু নাসের।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ত্যাগী নেতাদের পরিবারকেও যথাযথ মুল্যায়ন করা হবে। তৃণমুল কর্মীরা বিভিন্ন সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রাণ হারিয়েছেন। বহু কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাবরণও করতে হয়েছে। এছাড়া নানাভাবে হয়রানি, হামলায় পঙ্গুত্বও বরণ করেছেন অনেক কর্মী। দল ক্ষমতায় গেলে নিহতদের পরিবারও মুল্যায়ণ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদপুর ও চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাটে পৃথক দুটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে আবু নাসের বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া কামনা করেন।

পৃথক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মৃধা, ছাত্রদল সভাপতি জাহিদুর ইসলাম শাকিল, সহ -সভাপতি জাকির হোসেন উজ্জলসহ চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com