• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চাঁদাবাজ যতবড় টাই-স্যুট পড়া হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৭

চাঁদাবাজ যতবড় টাই-স্যুট পড়া হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না

রাঙামাটি প্রতিনিধি

চাঁদাবাজ যতবড় টাই-স্যুট পড়া হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বারাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুরে বিজিবি রাঙামাটি সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বারাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনো আমাদের উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলো উদ্ধার হয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যেত।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর লজিস্টিক সাপোর্ট এবং স্ট্রেংথ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে যাতে কোনো প্রকার চাঁদাবাজি না হয় এজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের পার্বত্য উপদেষ্টা মহোদয়ও এই ব্যাপারে সজাগ আছেন এবং চেষ্টা করছেন।

ভারতীয় মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, মিথ্যে বলার জন্য পুরো বিশ্বে তারা চ্যাম্পিয়ন। ওদের কয়েকটি মিডিয়া আছে শুধু গুজব ছড়ানোর জন্য। আমাদের দেশের মিডিয়া যদি সত্য সংবাদটি প্রচার করে তাহলে দেশ এবং সরকারের জন্য ভালো । আমি অনুরোধ করবো আমাদের দেশের মিডিয়া সঠিক ও সত্য সংবাদ প্রকাশ করে এই গুজবকে প্রতিহত করবে।

সাজেকে একটি ফায়ার স্টেশন করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বারাষ্ট্র উপদেষ্টা ।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com