• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৫৯

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, সারা দেশে তারা তাদের কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করছেন। সেক্ষেত্রে তারা মনে করেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শের যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয়, বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে।

জোট হওয়ার যে বাস্তবতা, তা একেবারেই তারা নাকচ করছেন না। আবার জোট হয়েই যে নির্বাচন করবেন, এমন কোনো নিশ্চয়তার কথাও তারা বলছেন না।

বুধবার (২ এপ্রিল) রাতে রংপুরের পীরগাছা বাজারে জনসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা জানান আখতার হোসেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, দীর্ঘসময় ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও দেশের স্বার্থে যাদের সঙ্গে আমাদের মেলবন্ধন ঘটবে, অবশ্যই তাদের সঙ্গে আমাদের জোট হওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে। কিন্তু এখনই এত আগে থেকেই আমরা কোনো দলের সঙ্গে জোট হওয়ার পূর্বানুমান নিয়ে কথা বলতে চাই না। তিনি বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, সেসব অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ফরমালি-ইনফরমালি যোগাযোগ হচ্ছে। আমরা আশাবাদী, ফ্যাসিবাদবিরোধী যে কোনো পক্ষের সঙ্গে জোট বলেন, সমমনা বলেন, একসঙ্গে ফাংশন করার কথা বলেন বা বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একসঙ্গে কাজ করার যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা ওপেন করার পক্ষে।

আখতার হোসেন এদিন দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর প্রমুখ তার সঙ্গে ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com