• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ১:৫৭
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ১:৫৭

আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এসময় সঙ্গে ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা ভিক্টিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, জাকির নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামিদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামিদের গ্রেফতারের অনুরোধ জানান।

এদিকে হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনীতে চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com