• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

থাইল্যান্ড গিয়ে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা ড. ইউনূসের

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ২:১৫
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ২:১৫

থাইল্যান্ড গিয়ে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা ড. ইউনূসের

জনতার আওয়াজ ডেস্ক

থাইল্যান্ডে সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন তার পুরোনো বন্ধু থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সঙ্গে। শুক্রবার ব্যাংককের শাংগ্রি-লা হোটেলে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এ তথ্য জানান।

সাক্ষাৎকালে ড. ইউনূস তার বন্ধু থাকসিনের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তৎকালীন থাই প্রধানমন্ত্রী থাকসিন তার সহকর্মীদের নিয়ে বাংলাদেশ ও গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। সেখানে ক্ষুদ্রঋণ কর্মসূচির সফলতা দেখে তিনি থাইল্যান্ডে এমন একটি প্রকল্প চালু করার পরিকল্পনা করেন। সেই বছরের জাতীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান থাকসিন।

তারা চিয়াং মাই এবং চট্টগ্রামের মধ্যে বিমান চলাচল পুনঃপ্রবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছিলেন, যার ফলস্বরূপ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিমান ভ্রমণের সময় এক ঘণ্টা কমে এসেছিল। থাকসিন সেই সময়ের উদ্বোধনী ফ্লাইটটি স্মরণ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদ জিয়া চট্টগ্রাম থেকে চিয়াং মাই পর্যন্ত একসঙ্গে উড়াল দিয়েছিলেন।

এর আগে, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় প্রধান উপদেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

বিমসটেক দক্ষিণ এশিয়ার আন্তঃআঞ্চলিক জোট। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য বিশেষ করে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে একটি গুরুত্বপূর্ণ জোট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এই জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে একসঙ্গে বসেছেন জোটের সব দেশের সরকারপ্রধানরা। দুই দিনের এই সম্মেলনে কী কী ঘটেছে, আলোচিত সেসব বিষয় তুলে ধরা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com