• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

অর্থনীতি স্বাবলম্বী করতে কৃষকরা দেশের প্রাণ : রুশদির লুনা

প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৪:৫৯
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৪:৫৯

অর্থনীতি স্বাবলম্বী করতে কৃষকরা দেশের প্রাণ : রুশদির লুনা

ওসমানীনগর প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় এলে কৃষক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের অর্থনীতি স্বাবলম্বী করতে কৃষকরা দেশের প্রাণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা।

তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় কৃষকদের মান উন্নয়ন ও কল্যাণে কাজ করেছেন। দেশের উন্নয়ন করতে হলে কৃষিখাতে উন্নয়নের বিপ্লব ঘটাতে হবে। তাই তিনি আগামী দিনে কৃষকদের জন্য বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহনে তৃনমুল কৃষকদের নানা সমস্যা সমাধান করে আধুনিক সুযোগ সুবিধা নির্ভর করে একটি উন্নত কৃষক হিসেবে গড়ে তুলার আশা ব্যক্ত করে লুনা বলেন, বিগত সরকার লুটপাটের মাধ্যমে দেশের কৃষিখাতকে ধ্বংস করেছে। তারা কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে নাই বিধায় কৃষকরা তাদের কৃষি পণ্যর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষিখাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কৃষকদের বীজের মালিকানা তাদের ফিরিয়ে দেওয়া হবে তিনি আশ্বস্থ করেন।

শুক্রবার বিকালে উপজেলার দয়ামীরস্থ ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান বক্তৃতাকালে এসব কথা বলেন।

উপজেলা কৃষকদলের আহবায়ক মুক্তার আহমদ বকুলের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল গণি ও জেলা জাসাসের যুগ্ম আহবায়ক তছির আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তফাদার, সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রুপ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মকবুল হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, বাউল দলের আহবায়ক শফিকুল ইসলাম স্বপন, জেলা উলামাদলের আহবায়ক কাজী নুরুল হক, উপজেলা উলামা দলের আহবায়ক হারুন রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, আকিক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক লয়লুছ মিয়া, উছমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি লাল মিয়া, তাজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সুরত, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল খালিক, কৃষকদল নেতা গনি মিয়া, জহুর আলী, আনোয়ার মিয়া, জামাল আহমদ, আজম আলী, আব্দুর রহিম, আব্দুল আলী, আব্দুল খালিক, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, জগলু খান শিপন, খছরু মিয়া, সিরাজ মিয়া, সেলিম খান, আব্দুল হান্নান, শামসুল ইসলাম, মখলিছ মিয়া, সৈয়দ সিরাজ আলী, সাহেব আলী, ইসমাইল আলী, জুমন মিয়া, আলকাছ আলী, আনা মিয়া, আব্দুল কাদির, ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ যুগ্ম আহবায়ক আল মাছুম আবির, ছাত্রদল নেতা হোসাইন আহমদ রুবেলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com