• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

নগরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে নিন্দা মহানগর বিএনপির

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:১৭
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:১৭

নগরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে নিন্দা মহানগর বিএনপির

প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়ের লোদী বলেছেন, ‘আমরা সবসময় বলে আসছি একটি মহল বিভিন্ন ভাবে সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল। সেই সকল দুস্কৃতিরা ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে সিলেট জুড়ে তৌহিদী জনতা বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট চালায় যা অত্যন্ত ন্যক্কার জনক। অবিলম্বে সেই সকল দৃস্কৃতিকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করুণ। হামলা-ভাংচুর ও লুটপাট কোনো ভাবে মেনে নেয়া হবে না। সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারী মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি সোমবার (৭ এপ্রিল) নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে তাৎক্ষণিক সন্ধ্যা নগরব্যাপী ট্রাক যোগে মাইক নিয়ে সচেনতার লক্ষ্যে বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যারা হামলা-ভাংচুর ও লুটপাট করছে তারা ডাকাত। তাদের আটক করে পুলিশের কাছে দিন। তারা আন্দোলনকে পুজি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে যা অত্যন্ত দুঃখজনক।’

এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জিয়া মঞ্চ মহানগর শাখার আহবায়ক মাসুদ আহমদ কবির, তারেক আহমদ খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com