• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৫

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১:৪৫
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১:৪৫

96001

ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন জোয়াত সরদার, তার সন্তান ইমন সরদার, আজিবর শেখ, ভারতী রানী। বাকি হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স (নম্বর- ফরিদপুর-জ ১১-০০৬৬) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত। এর মধ্যে ৫ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com