• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

উন্নত চিকিৎসার জন্য রাতে দেশ ছেড়েছেন তামিম

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১:৫৮
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১:৫৮

 

জনতার আওয়াজ ডেস্ক
হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হতে পারে তামিম ইকবালকে।

হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

গেল সপ্তাহেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। শেষ পর্যন্ত গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম।

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে অবশ্য দিন দশেক ছিলেন নিজের বাড়িতেই। বলা হয়েছিল, আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালো ছিলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম