• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মহেশপুরে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:৫৪
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:৫৪

মহেশপুরে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭’শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ দুই কৃষকের নাম রকি আহমেদ ও রিংকু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।সোমবার দিবাগত রাতের আধাঁরে বামনগাছি গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে। এমন ঘটনায় এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বামনগাছি গ্রামের স্থানীয়রা জানায়, গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকর।এদিকে একই গ্রামের কৃষক রিংকু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক। কৃষক রকি আহমেদ বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা কেন? তিনি আরও বলেন আমি এ ঘটনায় আইনের আশ্রয় নেব।অপর কৃষক রিংকু মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এরকম ফসলহানির ঘটনা আমার জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com