• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত: প্রধান উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১:১৪
আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত এ কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাধা ছাড়াই করা যাবে ব্যবসা। বিদেশিদের নিজ দেশের মতই এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এ অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি।

এসময় ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা আর বিদেশিদের নিজ দেশের মতই এদেশে বিনিয়োগের আহ্বান জানান।

তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন ড. মুহম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়।

এর আগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ যা চলবে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম