• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ওষুধ বিক্রি ফার্মেসী মালিকের কারাদন্ড

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১০:৪৫
আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১০:৪৫

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ওষুধ বিক্রি ফার্মেসী মালিকের কারাদন্ড

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির বন্দরে ভারত থেকে আসা ইয়াবা ও ফেনসিডিলের বিকল্প নেশা জাতীয় নিষিদ্ধ ওষুধ টাপেন্টা ট্যাবলেট বিক্রির দায়ে শিমু ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম লিটনকে ৭ দিনের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ফার্মেসীটি সিলগালা করা হয়েছে। সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম লিটন বন্দরের আমিন আবাসিক এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বন্দর বাজারের শিমু ফার্মেসীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রহিমা আক্তার ইতি।
সহকারী কমিশনার রহিমা আক্তার ইতি জানান, গোপনে জানতে পারেন বন্দর বাজারে শিমু ফার্মেসীতে ভারতের তৈরি নেশা জাতীয় অবৈধ ওষুধ বিক্রি করা হচ্ছে। পরে তিনি ঘটনাস্থলে এসে দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টা ট্যাবলেট জব্দ করেন। এ সময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম লিটনকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদÐ প্রদান করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।