• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ২:১৩
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ২:১৩

965525

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়নি।’

শনিবার (১৯ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মৌলিক এবং গঠনমূলক সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার সুরক্ষিত রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।’

‘এনসিপি সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচারব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে’ বলে জানান তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। এটি আমাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকার রক্ষা করতে হবে। যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই পথ আমাদের বন্ধ করতে হবে।’
আমরা একটি গণতান্ত্রিক সংবিধান প্রত্যাশা করি বরে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com