• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৮:১১
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৮:১১

9655589 9

ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল

জনতার আওয়াজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশাল নগরীতে গণমিছিল হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে এই দাবিতে মিছিল করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সর্বস্তরের ছাত্র ও যুবসমাজের ব্যানারে এ কর্মসূচি হয়। এর আগে একই স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বিসিসি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে পরাজিত করা হয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছিল। ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটেছে। তাই আজ জনতার পক্ষ থেকে দাবি উঠেছে বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই বরিশালবাসী মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

সমাবেশে যুবনেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান, এফএম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম, মেহেদী হাসান, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল, হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে একটি মামলা দায়ের করেছেন ফয়জুল করীম। মামলায় তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন করেন। মুফতি ফয়জুল করীমের পক্ষে ট্রাইব্যুনালে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com