• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ক্যাম্পাসে বৈষম্যবিরোধীর ছাত্ররা দখলদারিত্ব করে বেড়াচ্ছে: ছাত্রদল সভাপতি

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ২:২০
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ২:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রলীগের পুনর্বাসনের পাশাপাশি, নতুন নামে বৈষম্যবিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে বলে তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাকিব বলেন, বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত করছে। তারা রক্ষিবাহিনীর মতো দখলদারি করে বেড়াচ্ছে।

জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত দাবি করে তিনি জানান, সিসিটিভি ফুটেজ থেকে বনানী থানা কমিটির সুবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজীর উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে।

তিনি নিরপরাধ পারভেজ হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি তিনি ছাত্রদের নিরাপত্তা, একপাক্ষিক আচরণ ছেড়ে ন্যায্যতার দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম