• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ড. ইউনূসের কাছে প্রতিবেদন দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৭:৪৫
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৭:৪৫

966665896 4

ড. ইউনূসের কাছে প্রতিবেদন দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রবিবার (২০ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

গত ১৮ নভেম্বর সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে একটি কমিশন গঠিত হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ’র (বিআইএসএস) পরিচালক ড. মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি।

জানা গেছে, দুই খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনসহ সর্বস্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য চার শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে।

কমিশন আশা করছে, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোর সামগ্রিক কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরসহ পুরোপুরি পাল্টে যাবে। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিশ্বে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com