• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৫ দিনের মধ্যে আইন করে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৭:১৭
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৭:১৭

965555258 1

১৫ দিনের মধ্যে আইন করে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটি।

এনসিপি নেতারা বলেন– আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে এনসিপি নেতারা বলেন, ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com