• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৯:৪২
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৯:৪২

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে এ ঝটিকা মিছিল বের করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. আবুল কাশেমের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

মিছিলে স্লোগান দেওয়া হয়- ‘লগি বৈঠা তৈরি করো, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ো’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’।

গত ২০ এপ্রিলও রাজধানীর ডেমরা-মিরপুরে ঝটিকা মিছিল করেন দলটির নেতকর্মীরা।