• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে বাবা-ছেলের মাদক ব্যবসা গাঁজাসহ ছেলে গ্রেপ্তার বাবা পলাতক

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৯:৫৭
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৯:৫৭

9600004 6

সিদ্ধিরগঞ্জে বাবা-ছেলের মাদক ব্যবসা গাঁজাসহ ছেলে গ্রেপ্তার বাবা পলাতক

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী রিফাত হোসেনকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পলাতক রয়েছে তার পিতা সুমন হোসেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রিফাত হোসেন (১৯) ও তার বাবা সুমন হোসেন (৩৯) সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবৎ গোপনে মাদকের ব্যবসা করছিল। সোমবার (২১ এপ্রিল) শেষরাত পৌনে দুইটায় মিজমিজি উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ রিফাতকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মামলায় রিফাতের বাবা সুমন হোসেনকে পলাতক দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রিফাত বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে। পলাতক সুমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, বাবা-ছেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদকের ব্যবসা করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সুমন হোসেন পলাতক রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com