• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাইরাল সেই নারী সমন্বয়ক নয়, দাবি এনসিপি নেতার

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:৫৫
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:৫৫

96555896 1

ভাইরাল সেই নারী সমন্বয়ক নয়, দাবি এনসিপি নেতার

জনতার আওয়াজ ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে এক নারীর ধূমপান ও মদ্যপান অবস্থায় ভাইরাল ভিডিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন নামে ছড়ানো হচ্ছে। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান।

একটি ফেসবুক পোস্টে মশিউর রহমান লেখেন, আজকে সারাদিন ‘সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন’ নামে যে গুজবটা ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে, না জেনে না বুঝে অনেকেই সেটাতে শামিল হয়েছেন। কিন্তু দিনশেষে যা পেলাম, সেটা পুরোপুরি ভিন্ন।

তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওতে যাকে দেখা গেছে, তার নাম রুবাইয়া ইয়াসমিন নয়, বরং Mx Juthi নামে পরিচিত এক তরুণী। ওই তরুণীর কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তিনি কোনো সমন্বয়কও নন।

মশিউর রহমান আরও বলেন, টিকটক করে, ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, রিলস বানায়— এগুলো তার সম্পূর্ণ ব্যক্তিগত জীবন। কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করতে তাকে রাজনৈতিক পরিচয়ে ট্যাগ করে সারাদিন যে নোংরামি চালানো হয়েছে, তা সত্যিই লজ্জাজনক।

তিনি অনুরোধ করেন, মেয়েটির ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেন কটূ মন্তব্য না করে। পাশাপাশি, তিনি স্পষ্ট করেন যে তিনি ওই তরুণীর আচরণকে সমর্থন বা বিরোধিতা— কোনোটিই করছেন না।

উল্লেখ্য, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেই মনে করছেন অনেকেই।

এ ধরনের গুজব ও চরিত্রহননের প্রচেষ্টা সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com