• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১০:১৬
আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১০:১৬

98666585

জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

জনতার আওয়াজ ডেস্ক

নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবিসহ কয়েকটি ইস্যুতে কৌশলগত ঐকমত্যে পৌঁছেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরও কয়েকটি দল।

বুধবার (২৩ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ৫টি ইসলামী দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সভায় অন্য চার দলের নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি হযরত মাওলানা আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি।

সমকালীন রাজনীতি নিয়ে বিস্তারিত আলাপ শেষে নিন্মোক্ত ৫টি একমত পোষণ করা হয়।

১. নির্বাচনে ইসলামপন্থিদের আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত আলোচনা এগিয়ে নেওয়া।

২. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া, যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে।

৩. ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা।

৪.প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং

৫. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করা।

সভায় জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে ছিলেন মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং মাওলানা তোফাজ্জল হোসাইন।

খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও মাওলানা সাখাওয়াত হুসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও অ্যাড. জাহাঙ্গীর হুসেন এবং উলামাবিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা। নেজামে ইসলাম পার্টির পক্ষে মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সভাপতি হাসিবুর রহমান ও এডভোকেট নুরে এরশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও উচ্চতর পরিষদের সাকিব হোসেন। ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর), মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com