• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ১:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ১:৫১

960006

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

জনতার আওয়াজ ডেস্ক
কাতারে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় “কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ” শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন ব্যবসায় ফিরছে এবং বেশ ভালোভাবেই ব্যবসায় ফিরে এসেছে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

তিনি কীভাবে বাংলাদেশ এক নরওয়েজিয়ান টেলিকম অপারেটর টেলেনরকে দেশে একটি টেলিফোন কোম্পানি স্থাপন করতে বাধ্য করেছিল তার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, আপনি যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বিবেচনা করেন, তাহলে সম্ভবত এটি করার সেরা সময়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com