• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

জনতার আওয়াজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।। আর এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজন মোতাবেক সহায়তার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইলি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুসান রাইলি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে, এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত।

এর আগে, বিভিন্ন দেশের কূটনীতিকরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে অনেক দেশ। ইতোমধ্যে কমিশনকে নির্বাচনী উপকরণ সরবরাহের মাধ্যমে সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।