• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজার থানার ভাইরাল ওসি এনায়েত অবশেষে বদলি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১৮
আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৬:১৮

আড়াইহাজার থানার ভাইরাল ওসি এনায়েত অবশেষে বদলি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ও উল্লেখ করা হয়।
এর আগে তার বিরুদ্ধে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, মাদক ব্যবসায়ীর সাথে মিটিং ও বিভিন্ন অনিয়ম তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছিল। গত শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী উভয় কমিটির সদস্যবৃন্দ আড়াইহাজারে তদন্ত কার্যক্রম পরিচালনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দেন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাকে বদলির আদেশ দেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল ) মেহেদী ইসলাম ওসি মো. এনায়েত হোসেনের বদলির বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আড়াইহাজারে তার যোগদানের পর থেকে উপজেলা ব্যাপী চুরি, ডাকাতি, ছিনতাই ব্যাপকভাবে বৃদ্ধি পায় । তাছাড়া তার বিরুদ্ধে নিরীহ মানুষদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়িয়ে ঘুষ আদায়েরও অভিযোগ রয়েছে।