• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিসেম্বরে নির্বাচনের জন্য দেশবাসী উদগ্রীব হয়ে আছে : আমীর খসরু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৮:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ৮:৫০

ডিসেম্বরে নির্বাচনের জন্য দেশবাসী উদগ্রীব হয়ে আছে : আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
চলতি বছরের ডিসেম্বরের মধ্য নির্বাচনের জন্য দেশবাসী উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে এটাই তো গণতন্ত্র। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশবাসী ডিসেম্বরে মধ্য নির্বাচনের জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। দেশে গণতন্ত্রের পক্ষে-বিপক্ষে একটি শক্তি কাজ করছে। বাংলাদেশের মানুষ এত বোকা না, তারা সবকিছু খেয়াল করতেছে।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসন কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যর সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এবং গণতান্ত্রিক সরকারের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা। এটা পরিস্কার কথা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরেও সংস্কার চলতে থাকবে।’

ঐক্যমতে সুপারিশ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তার জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রকাশের মাধ্যমে ভোটের দিনক্ষণ প্রকাশ করলে অসুবিধা কোথায়। প্রধান উপদেষ্টাও বলেছেন ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হবে। তাহলে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনে যে সুপারিশ জমা দিয়েছে তা প্রকাশ করছে না কেন? দলগুলো কোথায় কোথায় ঐক্যমত হয়েছে তার জাতির সামনে জানিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে যাওয়া যায়।’

বাম গণতান্ত্রিক ঐক্যর সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘সংস্কারের নামে গণতন্ত্রের গলা টিপে ধরতে পারি না। আর বড় সমস্যা ২০০৮ সাল থেকে দেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত। কিন্তু এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কেন ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্য নির্বাচন দেয়া সম্ভব। আমরা চাই, ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হয়ে যাক।’