• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নরসিংদীতে খুঁটি থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক তার মিললো যুবদল নেতার বাড়িতে

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:১৯
আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:১৯

960001 13

নরসিংদীতে খুঁটি থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক তার মিললো যুবদল নেতার বাড়িতে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার যুবদল নেতার বাড়ি হত্যা উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ- ২। ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে যুবদল নেতা মো: ইমান হোসেন এর বাড়িতে নরসিংদী পল্লী বিদ্যুৎ -২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০৫ মিটার তার উদ্ধার করেন।

ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও একই ইউনিয়নের ইউপি সদস্য।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস হাজীপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব ও ইউপি মেম্বার ইমান হোসেনের বদরপুর এলাকার বাসা থেকে প্রায় ১০৫ মিটার ৩৩কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিতকৃত সঞ্চালন লাইনে ছিল।

এ বিষয়ে জানতে মো: ইমান হোসেনকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বৈদ্যুতিক সংযোগ বিহীন একটি লাইনের ১ স্প্যান তার চুরি হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজিপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উর্ধ্বতনদের সাথে পরামর্শ আইনগত পদক্ষেপ নেয়া হবে’।

অভিযানকালে পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com